বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুস সালামের সহধর্মিণীর ইন্তেকাল 

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীর টুটপাড়া আমতলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুস সালামের সহধর্মিণী শাহিদা সালাম জলি ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।গতকাল শনিবার রাত ১০ঃ ৪৫ মিনিটে নিজ বাড়ীতে হার্ট এটাক করে মৃত্যু বরণ করেন ।

 

মরহুমা শাহিদা সালাম জলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো বোন এবং সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদের ছোট বোন । জীবদ্দশায় তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ ২৮ নং ওয়ার্ড এর দায়িত্ব পালন করেন।

 

মরহুমার প্রথম জানাজা নামাজ আজ রোববার সকাল ৯ ঘটিকায় বাসার পাশে বায়তুল কামার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।