বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ইন্তেকাল।।খুলনা মহানগর আ”লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকঃ
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শেখ আব্দুস সাত্তার (৭২) গতরাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
নগরীর দক্ষিন টুটপাড়া নিবাসী এ্যাড: শেখ আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী -পুত্র -কন্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জহর নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে খুলনা মনহানগর আওয়ামিলিগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।