বিপিএল ফাস্ট বোলার ও ছাত্রলীগ নেতা মামুনকে কুপিয়ে হত্যা

ছবি সোশ্যাল মিডিয়া হতে সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ
গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । এরপর লাশ
লাশ নিয়ে মহাসড়ক অবরোধ হাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

মামুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন।

নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে।