বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোরের সফরসূচি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিন দিনের সফরে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি যশোর আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, দুপুর ১২টায় প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি একই স্থানে বেলা আড়াইটায় জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কিত ব্রিফিং এবং বিকাল তিনটায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ১ মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির