ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,
বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলের কাছে দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ নয়। তারা এই দেশকে আবারও ১৯৭১ সালে ফিরিয়ে নিয়ে যেতে চায়।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা এই দেশটাকে আবারও ১৯৭১ সালে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তারা পাকিস্তান আর্মি থেকে ট্রেনিং পেয়েছে। মানুষ হত্যা করা। সেই ট্রেনিং পেয়ে তারা আবারও এ দেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। কিন্তু এই পথে আমরা আর হাঁটবো না। জননেত্রী শেখ হাসিনা আমাদের যে উন্নয়নের সূর্য দেখিয়েছেন সেই সূর্য বারবার উঠুক এটাই আমরা চাই।
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত সরকার আসে খাইতে আমরা আসছি দিতে। গত ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালে নির্বাচনে বিএনপি-জামায়াত একটা উসিলা খুঁজে, নির্বাচনকে বানচাল করার জন্য। এবারও তারা সেই চেষ্টা করেছে। গত ২০১৪ সালে তারা নিরপরাধ মানুষকে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাধারণ মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করেছে। অনলাইন।
২০১৮ সালে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। ২০২৩ সালে এসে এই অবরোধ দিচ্ছে শুধু শুধু কোনও কারণ ছাড়াই। এই নির্বাচন না করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের মায়া দয়া নেই।