নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। -অনলাইন।
ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।