বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

নিউজ ডেস্কঃ

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন।

আজ বুধবার রাত সাড়ে ৯ টায় গুলশানের নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনিতির সাথে জড়িত ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন।

পরবর্তীতে হুসেইন মুহাম্মাদ এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন এবং ১৯৯২ সালে দল থেকে বহিষ্কার করা হয়।