ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। আজ শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খন্দকার মাহবুব হোসেন করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ফুসফুসে পানি আসায় তাকে গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে খন্দকার মাহবুব হোসেনের অক্সিজেন লেভেল আরও কমতে শুরু করে। পরে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। অনলাইন।
১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।