বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যরাসহ প্রথম সারির অনেকে নেতারাই এখন অতীত
.ডাঃ বদরুদ্দজা চৌধুরী – অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বা বি.চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন । ১৪ নভেম্বর ২০০১ এ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন ও পদত্যাগের আগ পর্যন্ত (২১ জুন, ২০০২) দায়িত্বে বহাল ছিলেন। পদত্যাগের পর তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন ও এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
মেজর (অবঃ) আখতারুজ্জামান – মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য।২০২২ সালের ফেব্রুয়ারিতে,বিএনপি থেকে বরখাস্ত ।
মেজর (অবঃ) হাফিজ-হাফিজ উদ্দিন আহমদ হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, দৌড়বিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ মেয়েদে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে মেজর অবঃ হাফিজ বিএনপির রাজনীতি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ।
.ব্যারিস্টার শাহজান ওমর -শাহজাহান ওমর (জন্ম: ২৪ ডিসেম্বর ১৯৪৭) হলেন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও আইনজীবী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করেন। শাহজাহান ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নের সদস্যদের মধ্যে একজন ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান দল পরিবর্তন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন।
.শমশের মবিন চৌধুরী – শমসের মবিন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, কূটনীতিক, সেনা অফিসার ও রাজনীতিবিদ। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন।বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন।
বর্তমানে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহন করছেন।
এডভোকেট তইমুর আলম – এক সময়ের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহন করছেন।
মরহুম নাজমুল হুদা – নাজমুল হুদা (৬ জানুয়ারি ১৯৪৩ – ১৯ ফেব্রুয়ারি ২০২৩) ছিলেন একজন বাংলাদেশী ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালে পদত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। [সঙ্কলনঃ ওয়াহিদুজ্জামান]