নিউজ ডেস্কঃ
১০ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে দলটি।২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিএনপির সারাদেশে ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপি সংঘাত চায় না। বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসন করতে চায়। সমস্যার সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর তাদের কাউন্সিল থাকায় আমাদের কর্মসূচি পিছানোর আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। এজন্য ১০ দফার আলোকে পূর্ব ঘোষিত কর্মসূচি পুনঃবিনাশ করছি। অনলাইন।
নজরুল ইসলাম খান আরও বলেন, ঢাকা বাদে সারাদেশের নেতৃবৃন্দকে অনুরোধ করবো ২৪ ডিসেম্বরের গণমিছিল সফল করতে। আর ঢাকা মহানগরীতে ৩০ ডিসেম্বরের এই গণমিছিল যেনো সফল করে।