বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্ত্তজা’র মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় কেসিসি প্রশাসক মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাদ আসর কেসিসি প্রশাসক নগরীর শহিদ হাদিস পার্কে সাহারুজ্জামান মোর্ত্তজা’র মরদেহে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির