নিউজ ডেস্কঃ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, খুলনা চেম্বার অফ কমার্স’র সাবেক সভাপতি আলহাজ্ব শাহারুজ্জামান মোর্তজা ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ শনিবার (৩০ মে) ফজরের পরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর খুলনা শহীদ হাদিস পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।