রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন সিটি’স (থ্রি-সি)’’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন
সিটি’স (থ্রি-সি)’’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা
আজ রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলা মঞ্জু।
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪ সালে খুলনা সিটি কর্পোরেশন ও
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয়।
প্রকল্পের আওতায় ২০২৫ সালে নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডে জোড়াগেট ও
রূপসা চর এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন, ড্রেন ও পুকুর
পরিষ্কার, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, পারিবার ভিত্তিক টয়লেট নির্মাণ ও
বেসিন স্থাপনসহ ক্লাস্টার কমিটি গঠন করে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে
প্রশিক্ষণ প্রদান করা হয়। সভায় ২০২৬ সালে প্রকল্পের আওতায় চলমান কাজের
পরিধি বৃদ্ধি করাসহ জনগরুত্বপূর্ণ স্থানে জলবায়ু সহনশীল যাত্রী ছাউনী
নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
সভায় কেসিসি প্রশাসক প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন,
সময়োপযোগী এ প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রমে নি¤œআয়ের
পরিবারসমূহ উপকৃত হচ্ছে। তিনি প্রকল্পের কাজ সম্প্রসারণের ওপর
গুরুত্বারোপ করে বলেন, সুপেয় পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনায়
আরো কয়েকটি সংস্থা কাজ করছে। সকল সংস্থাসমূহের মধ্যে কাজের
সমন্বয় করা গেলে গৃহীত কার্যক্রম আরো পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা
সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান
প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার,
কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান
খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী
সালাউদ্দিন, ২১ ও ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমরান
হোসেন ও খান হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো:
রেজাউল করিম, খুলনা সিটি ইউনিটের সেক্রেটারী মো: মাহফুজুর রহমান ও
ভাইস চেয়ারম্যান শেখ সাদিকুল ইসলাম সাদী, সুইচ রেড ক্রসের
টেকনিক্যাল ম্যানেজার কমলেন্দু দাস, প্রকল্প ব্যবস্থাপক মো: মোসলে উদ্দিন
প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন
সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল মজিদ। খবরঃ বিজ্ঞপ্তির