প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে বটিয়াঘাটা
থানা এলাকা হতে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন
গ্রেফতার।
খুলনা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গতকাল বিকাল সাড়ে ৫ টায়
খুলনা জেলার
বটিয়াঘাটা থানাধীন ২নং বটিয়াঘাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বটিয়াঘাটা
খেয়াঘাটা থেকে বটিয়াঘাটা নতুন স্ট্যান্ডগামী রাস্তা সংলগ্ন স্মার্ট
টেইলার্স এন্ড ক্লথ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে
এবিএম জাহাঙ্গীর কবির (৩৯)কে ২০ পিচ মাদক দ্রব্য ইয়াবসহ আটক করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায় ।
এ সংক্রান্তে এসআই/ শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাট
থানায় এজহার দায়ের করেন।