নিউজ ডেস্কঃ
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসস’কে বলেন, “রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।”
বঙ্গভবনের মুখপাত্র জানান, এ দিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষে প্রায় এক হাজার অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। তথ্যঃ বাসস।