নিউজ ডেস্কঃ
আজ বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের মধ্যে বৈঠক শুরু হয়।
প্রকাশ করা আবশ্যক, গত এক বছর ধরে দেশে মব হামলা, রেকর্ড সংখ্যক হত্যা, বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক ও সামাজিক অবস্থার চরম অবনতি ঘটে চলেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিচার বিভাগ ও সামরিক বাহিনীর প্রধানের এই বৈঠক একটি সম্ভাব্য সমাধানের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
একই সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জনগণের প্রত্যাশা, এই ধারাবাহিক বৈঠকগুলো একটি স্থিতিশীল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পথ খুলে দেবে, যা দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করে শান্তি ফিরিয়ে আনবে।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অস্থিরতা থেকে মুক্তি পেতে জনগণ -এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে।
এটি একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের গঠন বা একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তথ্য সুত্রঃ ডয়েচে ভেলে।