শান্তিতে নোবেল বিজয়ী ড. মোঃ মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন
অর্ন্তবতীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আমরা বৃহত্তর
খুলনাবাসীর নেতৃবৃন্দ।
আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারন সম্পাদক সরদার
আবু তাহের এক বিবৃতিতে বলেন, রাস্ট্র পরিচালনায় দীর্ঘ দিনের অপশাসন,
দূনীতি ও বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে ছাত্র-জনতার সফল আন্দোলনের মধ্য দিয়ে
নবীন ও প্রবীনের সমন্বয়ে গঠিত হয়েছে অর্ন্তবতীকালীন সরকার।এই সরকার
ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী রাস্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন রাস্ট্র
বিনির্মানে কার্যকরি ভূমিকা পালন করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ
আশাবাদ ব্যক্ত করেন।খবরঃ বিজ্ঞপ্তির