প্রধানমন্ত্রী মায়ের রাখা স্মৃতি পরিদর্শনে খুলনার দিঘলিয়ায় আসছেন আজ

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার খুলনাস্থ দিঘলিয়া উপজেলার তার মা ফজিলুতুননেছা মুজিবের সৃতি পরিদর্শনে যাবেন।তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে এটি হচ্ছে তাঁর ব্যক্তিগত সফর। টুঙ্গিপাড়া থেকে সড়কপথে আজ বিকেলে তিনি খুলনা জেলার দিঘলিয়ায় বলে গনমাধ্যম সুত্রে জানা গেছে।
স্মৃতি পরিদর্শন শেষে আবারও টুঙ্গিপাড়ায় ফিরে যাবেন বলে তথ্যে আরও জানা গেছে। প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে কেন্দ্র করে সিভিল ও পুলিশ প্রশাসনের পাশাপাশি খুলনার সকল সরকারি কর্মকর্তা – কর্মচারীদের মধ্যে কর্মব্যস্ত দিন অতিবাহিত হচ্ছে। গত দু’দিন ধরে এ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। এছাড়া আওয়ামীলীগও এ ব্যাপারে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে খুলনা ও মহানগর জেলা আ’লীগের বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে গোটা দিঘলিয়া উপজেলা নিরাপত্তার চাদরে বেষ্টিত করেছে প্রশাসন। জানা গেছে, গোপালগঞ্জে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ
নেবেন।
এদিকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতা- কর্মিদের নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলায় আওয়ামীলীগ নেতা-কর্মিদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।