প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দিবেন

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দিবেন। এ উপলক্ষে উৎসবের আমেজে পুরো চট্টগ্রাম প্রস্তুত।
শেষ মুহুর্তে নগরজুড়ে চলছে সাজসজ্জা ও প্রচার-প্রচারণার কাজ। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ডে এ জনসভার আয়োজন চলছে।
সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন বলেছেন, চট্রগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্রগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে।’
চট্রগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আরো বলেন, সমাবেশ থেকে চট্রগ্রাম আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে এবং যে কোন অপশক্তি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবগুলো উন্নয়নমুলক কাজ সম্পন্ন হলে চট্রগ্রাম বিশ্বমানের উন্নত নগরীতে পরিণত হবে। প্রধানমন্ত্রী বেশকিছু উন্নয়নমুলক কাজের উদ্বোধন এবং কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তথ্যঃ বাসস।
মহামারি-কোভিড-১৯ এর কারনে প্রায় তিন বছর ঢাকার বাইরে গত ২৪ নভেম্বর যশোরে এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।