খুলনা নগরীর মিয়াপাড়া নতুন রাস্তা এলাকার বাসিন্দা হতদরিদ্র শরিফুল ইসলামের প্রতিবন্ধি মেয়ে তাকিয়া মুক্তা দীর্ঘদিন যাবৎ পঙ্গুত্ব জীবনযাপন করে আসছে। বিষয়টি জানতে পেরে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি তার চলাচলের সু-ব্যবস্থা করার লক্ষে উপহার হিসেবে একটি আধুনিক মানের হুইল চেয়ার প্রদান করেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রয়েল মোড়ে প্রতিবন্ধি তাকিয়া মুক্তার চলাচলের জন্য খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি হুইল চেয়ারটি উপহার দেন। হুইল চেয়ারটি পেয়ে দীর্ঘদিন পঙ্গুত্ব জীবনযাপন করা প্রতিবন্ধি তাকিয়া মুক্তা’র মুখে ছিলো খুশির হাসি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক টিটু, মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল, সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান, সিটি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রাজু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন তালুকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম সোহাগ, জুনায়েদ মুন্না, ফজলে রাব্বি রাহুল, আবির হাসান পলাশ প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির