খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন,
প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ যে কত প্রয়োজন আমাদের অনেকেই তা
অনুভব করি না। অক্সিজেন সরবরাহ, ফল ফলাদি এবং নিজেকে নি:শেষ করে
আসবাবপত্র হিসেবে ঘরে শোভ পায় বৃক্ষ। এখনো গ্রামে সন্তানদের লেখাপড়া
অথবা বিবাহের ব্যয় নির্বাহের জন্য বৃক্ষরোপণ করার প্রচলন রয়েছে।
কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার সকালে নগরীর বয়রা পিডব্লিউডি
মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সবুজে
সাজাই বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক সংগঠন খুলনা
বন্ধন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশাসক স্কুল
প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের
চারা বিতরণ করেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প
নেই উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পঁচিশ কোটি
বৃক্ষরোপণের অংশ হিসেবে মহানগরীতে খুলনা সিটি কর্পোরেশন কর্র্তৃক
ইতোমধ্যে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-খুলনা অঞ্চলের উপরিচালক মোঃ কামরুজ্জামান, বন্ধন
ফাউন্ডেশনের সভাপতি শাহীরাজ বুলু, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম,
প্রধান পৃষ্ঠপোষক এস এম ইদ্রিস আতিয়ার, প্রধান উপদেষ্টা মল্লিক এম
হাদিউজ্জান, নাদির উদ্দিন খান, স্কুলের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন,
বন্ধন ফাউন্ডেশনের সহসভাপতি রবিউল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান রিজভী,
মনিরুজ্জামান লেলিন, মোঃ বাবর আলী, যুগ্ন সম্পাদক মো: শাহীন উদ্দিন,
সিটি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, জামিল রহমান জামিল,
বন্ধন ফাউন্ডেশনের নেতা শহিদুল কাদির উৎসব লাকি, আজমির মোহাম্মদ,
জুলফিকার আলী, মাসুদ রানা, মোঃ শহিদুল উদ্দিন, মইনুল হক রিপন,
ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম রাজীব হুমায়ুন কবির প্রমুখ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সেন্ট
জেভিয়ার্স হাই স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা
কেটে ও ফলক উম্মোচনের মাধ্যমে স্কুলে নবনির্মিত একাডেমিক ভবনের
উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান-এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ। অন্যান্যের মধ্যে স্কুল পরিচালনা কমিটির
সদস্য মো: আমিনুল ইসলাম বুলবুল, মো: মহিবুল্লাহ, মো: জাহিদুল
ইসলাম ও রুবা ইসলাম, সমাজসেবক শেখ জামাল উদ্দিন, মো: মনিরুল
ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ মহিউদ্দিন। খবরঃ বিজ্ঞপ্তির