নিউজ ডেস্কঃ
আজ মঙ্গলবার বিকাল ৩.২০ মিনিটে কুয়েটের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামার পর শান্তুনু কর্মকার নামে এক শিক্ষার্থীর নিখোঁজ হয়।
কুয়েটের শিক্ষার্থী ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এর ৩০ মিনিট পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে আসে ও ৫ মিনিট যাবৎ অভিযান চালানোর পর ছেলেটির অচেতন দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শান্তুনুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুয়েট শিক্ষার্থী শান্তুনু পুরান ঢাকার রাজার দেওড়ি এলাকার বাসিন্দা সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে। কুয়েটের ২৩ ব্যাচের ম্যাটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্তনু কর্মকার (রোলঃ ২৩১৭০৪৪)।