পাকিস্তানের মাদরাসায় জুমার নামাজে বোমা বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্কঃ
পাকিস্তানের হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে,উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ।

ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।