পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তিন দিনের সফরে আগামীকাল ১৯ জানুয়ারি খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২০ জানুয়ারি বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তিনি ২১ জানুয়ারি সকাল নয়টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন আয়োজিত ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে যোগদান করবেন। ঐদিন দুপুরে উপমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির