পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান আজ খুলনা আসছেন

ফাইল ছবি।

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এক দিনের সফরে আজ ২০ অক্টোবর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২০ অক্টোবর সকাল নয়টায় খুলনার দাকোপ উপজেলার লাউডোব-বানীশান্তা আন্ত:জেলা ফেরী উদ্বোধন এবং সকাল সাড়ে ১১টায় বানীশান্তা বাজারে প্রধানমন্ত্রীর উন্নয়ন সভা ও তিনশত একর ফসলী জমি পরিদর্শন করবেন। তিনি দুপুর দুইটায় সুতারখালী এবং বানীশান্ত ইউনিয়নের ভেড়িবাঁধ ও ভাঙ্গন এলাকাসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, বিকাল সাড়ে তিনটায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর ও স্থান পরিদর্শন এবং বিকাল সাড়ে চারটায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, জনগুরুত্বপূর্ণ দপ্তর ও স্থান পরিদর্শন করবেন। ঐদিন বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির