পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ মুসলিমলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ২৬ আগস্ট বেলা ১১.০০ ঘটিকায় বাংলাদেশ মুসলিমলীগ
খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৫ স্যার ইকবাল রোডস্ত
মুসলিমলীগের অস্থায়ী কার্যালয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ)
উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল খুলনা জেলা মুলীমলীগের
সভাপতি জনাব অধ্যাপক ফকির রেজাউদ্দীন এর সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মুসলিমলীগের
সভাপতি শেখ জাহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন মহানগর
মুসলিমলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আক্তার জাহান রুকু। জেলা
মুসলিমলীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, সাংবাদিক
মোতাহার হোসেন বাবু, শেখ দাউদ ইসলাম, এস এম শাহজাহান
প্রমুখ।
এসময় বক্তারা মহানবী (সঃ) এর আদর্শ তুলে ধরে বলেন-
মানবজাতির জন্য শান্তি, সৌহাদ্য ও আল্লাহর অসীম রহমতের বার্তা
নিয়ে এসেছিলেন প্রিয় নবী (সঃ)। তিনি মানুষকে তাওহিদের দিকে
আহ্বান করার পাশাপশি সদ্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও
শান্তির শিক্ষা দিয়েছেন। দপ্তর সম্পাদক জনাব এস এম দাউদ ইসলাম
ইতিহাসের পাতা থেকে ১৩ নং ঝাউতলা স্টেট কলিকাতা শের-ই-বাংলার
বাড়িতে এক অনুষ্ঠান শেষে পরিচালক বললেন আপনারা কেউ যাবেন না
এখনই আব্বাস উদ্দিন আহম্মেদ কবি নজরুল ইসলামের গান
শোনাবেন (তোরা দেখে যা দেখে যা মা আমিনার কোলে উষার রবি
দোলে)। খবরঃ বিজ্ঞপ্তির