নিউজ ডেস্কঃ
পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪২ দিনে দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫ টি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মো. ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। অনলাইন।
পদ্মা সেতু থেকে প্রতিদিন গড়ে টোল আদায়ের হার প্রায় আড়াই কোটি টাকা এবং গড়ে প্রতিদিন যানবাহন পারাপার হয়েছে প্রায় ২০ হাজার করে। সেতু চালুর পর থেকেই নির্বিঘেœ দিন-রাত অবিরাম যানবাহন পারাপার হওয়ায় দিন বদলের হাওয়া বাইছে চারদিকে।