নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ।
আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরও অবনতির দিকে যাবে বলে বিএনপি স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে।
তিনি জানান, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সূচি তুলে ধরা হয়েছে, তাতে বিএনপি মোটেই সন্তুষ্ট নয়।
“বৈঠকে আমরা একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও গ্রহণযোগ্য নির্বাচনের সময়সূচি দাবি করেছি,” বলেন বিএনপি মহাসচিব। তবে প্রধান উপদেষ্টা কোনো নির্ধারিত ডেডলাইন দেননি বলেও মন্তব্য করেন তিনি।