নাটকটি দুর্দান্তঃ কোন দরপত্র ছাড়াই চট্টগ্রাম বন্দরকে নৌবাহিনীর মাধ্যমে ডিপি ওয়াল্ডের হাতে বুঝিয়ে দিচ্ছেন? 

নিউজ ডেস্কঃ

নাটকটি দুর্দান্ত সাজিয়েছেন ড. ইউনুস। কিছু দিন আগেই বন্দর সংক্রান্ত বিষয়ে সশস্ত্র বাহিনীর প্রধানরা বলেছিলেন -” কিছুতেই বিদেশিদের হাতে আমাদের এই বন্দর দেওয়া যাবে না। “

 

এদিকে গতকাল (২ জুলাই ২০২৫-গণমাধ্যমে প্রকাশিত) চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনার ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন চৌধুরী বলেছেন, “এ বিষয়ে এখনো নেগোসিয়েশন চলছে। আমার ওপরেও এটা নিয়ে নেগোসিয়েশন চলছে। আমাদের ক্ষতি হয়- এমন কোনো চুক্তি হবে না।”  পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেছেন, “বন্দর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন বন্দর পরিচালনার বিষয়ে -দায়িত্ব কার? সেক্ষেত্রে তারা কোন দরপত্রে যাবেন না বা আহ্বান করবেন না।” তাঁর অর্থ দাড়াচ্ছে – তারা নিজেরাই বন্দর পরিচালনার ক্ষেত্রে নিজেরাই কোম্পানি নির্বাচন করবেন।

 প্রকাশ করা আবশ্যক,এরই মধ্যে ডিপি ওয়াল্ড কোম্পানি কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে।

সিদ্ধান্ত হয়েছে- নৌবাহিনী ৬ মাস চট্টগ্রাম বন্দর পরিচালনা করবেন । পরবর্তীতে বিদেশী কোম্পানি ডিপি ওয়াল্ডের হাতে হাতে বুঝিয়ে দেবেন আমাদের নৌবাহিনী ।  তার মানে সিদ্ধান্ত চুড়ান্ত -নিউমুরিং টার্মিনাল যাচ্ছে নৌবাহিনী কাছে, তারপর ডিপি ওয়ার্ল্ড? [ ডিপি ওয়ার্ল্ড একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ] এদিকে গত এক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তা-কর্মচারীরা একাধিকবার চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে (গনমাধ্যম,১২ জুন ২০২৫ ইং) যান্ত্রিক বিভাগ ও বিভিন্ন পয়েন্টে ঘুরে গেছেন।