নবনিযুক্ত খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি’র সাথে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুপুরে  খুলনা ওয়াসার  নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি’র  সাথে  ওয়াসা ভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ায়  নেতৃবৃন্দ  তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান । সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন,  ওয়াসার কাছে সেবাগ্রহীতাদের  কোন সমস্যা দেখা দিলে তা নিরসনে কাজ করবেন  ও কোন ভোগান্তির অভিযোগ পেলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং  বিনা কারণে কাউকে  হয়রানির অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবেন।
  সুষ্ঠু পয়:নিষ্কাশন ব্যবস্থা  ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে  তিনি নিরলসভাবে  কাজ করবেন। এজন্য  তিনি  খুলনার বিভিন্ন সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দের মতামত ও সহযোগিতা কামনা করেন ।  সৌজন্য সাক্ষাৎকালে  আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ,  মোহাম্মদ আবু তৈয়ব,  সরদার আবু তাহের, এ্যাড: শামীমা সুলতানা শিলু, সিরাজুল ইসলাম লিটন,  ইঞ্জি : নাজমুল হুদা, শেখ ওমর ফারুক কচি, মোল্লা মারুফ রশিদ, এসএম মিজানুর রহমান,মীর কাউসার মিজু, ইমরানুল হক  মিশা,  নাজমুল তারেক তুষার, জি এম ফারুক, সালাউদ্দিন বাবু প্রমুখ ।খবরঃ বিজ্ঞপ্তির