পূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র পূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক সভায় মিলিত হন। তিনি নগরীতে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেন। জলাবদ্ধতা নিরসনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বিদ্যমান ড্রেনের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন। একই সাথে নগর সম্প্রসারণ, ময়ূর নদ সংস্কার, রিভার সাইড সড়ক নির্মাণ ও ক্ষতিগ্রস্থ শহর রক্ষা বাধগুলি মেরামতে পরিকল্প গ্রহণের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান ও শেখ মো: মাসুদ করিম, সিসিএইউডি প্রকল্পের টীম লিডার ক্যামেরুন ল’ ও মেহেদী হাসানসহ সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীগণ সভায় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির