নকল ওষুধ বিক্রি করায় খুলনায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ

ভোক্তা অধিকার অধিদফতর খুলনা মহানগরীর রয়েল মোড়ের লাজ ফার্মায় অভিযান চালিয়েছে । নকল ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে পরিচালিত এ অভিযানে লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে তাৎক্ষণিক জরিমানা আদায়ও করা হয়।

 

আজ সোমবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সাইফুল্লাহ আল রাব্বি গত মে মাসে লাজ ফার্মা থেকে একটি ওষুধ কেনেন। প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রি করা হয়। এ অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রয়েল মোড় লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ লাজফার্মার সিও মঈনুদ্দিন তাৎক্ষণিক দেন।

ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নেই। তাই তারা জরিমানা পর্যন্ত করতে পারেন।