দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা সদর ও মহানগরীর  গণমাধ্যমকর্মীদের ‘নির্বাচনি পাস’ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪
অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘নির্বাচনি সংবাদ
সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা’
অনুযায়ী কেবল খুলনা জেলা সদর ও মহানগরী এলাকায় কর্মরত
গণমাধ্যমকর্মীদের মধ্যে ‘নির্বাচনি পাস’ পেতে আগ্রহীদের আগামী
৩০ ডিসেম্বর-২০২৩ তারিখের মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার,
খুলনা, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন, এঁর বরাবরে আবেদন করার
জন্য অনুরোধ জানানো হলো।
উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট উপজেলার উপজেলা
নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর সাংবাদিক পাসের
জন্য আবেদন করবেন।খবরঃ বিজ্ঞপ্তির