দৌলতদিয়া ফেরীঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, বহু হতাহতের শঙ্কা

নিউজ ডেস্কঃ

 ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি জানান, আজ বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।