‘দৈনিক প্রবাহ’ প্রত্রিকার অফিসে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন: গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং স্বাধীন মতপ্রকাশের মূল ভিত্তি। পত্রিকা অফিসে এ ধরনের সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এই কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে হামলাকারীরা মূলত সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। একই সঙ্গে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।
উল্লেখ্য গত ৯ আগস্ট রবিবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীরা নগরীর শিববাড়ি মোড়োস্থ ৩ কে,ডি,এ এভিনিউ, প্রবাহ টাওয়ারে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রথমে সন্ত্রাসীরা পত্রিকা অফিসে প্রবেশ করে সাংবাদিকদের খুঁজতে থাকে। পরে সাংবাদিকদের কাউকে না পেয়ে কর্মরত পেষ্টার ফয়সাল আহমেদের উপর হামলা করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির