নিউজ ডেস্কঃ
ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ঔষধের দোকানগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।
তিনি বলেন, রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্য দোকান আর ওষুধের দোকান এক নয়। ওষুধের দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে, সেটা নির্ধারণ করবে সরকার। এটা সিটি করপোরেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা এই বিষয়ে যে আদেশ জারি করেছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করলে ভালো হতো। কিন্তু তারা সেটা করেননি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি। তবে আলোচনা যাই হোক ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।