নিউজ ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,দেশে ‘মবের মাধ্যমে’ দাবিদাওয়া আদায়ের প্রবণতা বন্ধ করা হবে ।তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া উপস্থাপনের সুযোগ থাকবে, তবে মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে।
আজ সোমবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দাবি আদায়ে সড়ক-মহাসড়ক অবরোধের যে প্রবণতা দেখা গিয়েছিল, সেটি আর চলতে দেওয়া হবে না।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশে দীর্ঘদিন গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ছিল। আর অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গেছে ‘মব কালচার’।
“২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ২৫০ থেকে ৩০০ এর বেশি মানুষ মবের খপ্পরে পড়ে নিহত হয়েছেন।
রুমিন ফারহানা বলেন, যেহেতু একটি খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও ২১ ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কী কী পদক্ষেপ নেবেন?”