দেশে দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে আরও তিনটি মেরিন অ্যাকাডেমি হবে
নিউজ ডেস্কঃ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,
দেশে দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে আরও ৩টি মেরিন অ্যাকাডেমি স্থাপন করা হবে ।
তিনি বলেন, নতুন ও পুরাতন মিলে ৫টি মেরিন অ্যাকাডেমি রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে একটি পুরনো মেরিন অ্যাকাডেমি এবং বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় নতুন চারটি মেরিন অ্যাকাডেমি রয়েছে।
তিনি আরো বলেন, বিদেশে কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও তিনটি মেরিন অ্যাকাডেমি স্থাপন করা হবে। মেরিন অ্যাকাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ পেয়েছেন। মেরিন অ্যাকাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করলে তাদের দ্রুত দেশে বিদেশে কর্মসংস্থান হচ্ছে। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। অনলাইন ।
মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্টরা জুম সভায় এসময় উপস্থিত ছিলেন।