নিউজ ডেস্কঃ
স্থানীয় সরকার বিভাগ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে । পাশাপাশি সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনলাইন।
অপসারিত মেয়ররা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ক প্রয়োগ করে মেয়রদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।