দেশের শীতের তীব্রতা ফের বাড়তে পারে 

নিউজ ডেস্কঃ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে।কনকনে শীতের তীব্রতা কিছুটা কমেছে। এর সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সার্বিকভাবে শীতের অনুভূতি আরো জোরালো হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান (গণমাধ্যমে প্রকাশ), বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিন দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তিনি আরো বলেন, রোববার ও সোমবার (১১–১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিন দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার রাতে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।