দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে খুলনা মহানগর যুবদলের প্রস্তুতি সভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে রাজপথে সোচ্চার খুলনা মহানগর যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এবং কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড. তানভির হাসান সোহেল বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভা শেষে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে খুলনা মহানগর যুবদল দৃঢ়প্রতিজ্ঞ। খবরঃ বিজ্ঞপ্তির