আজ সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা, টিআইবি এর আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড
সাপোর্ট (ইয়েস) ও এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সাথে অভিজ্ঞতা বিনিময় সভায়
বক্তারা দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিত করার আহ্বান জানায়। আয়োজনে মাঠ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমাজিক আন্দোলন
গড়ে তোলার জন্য গত ১ বছরে বাস্তবায়িত বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, ফলাফল, চ্যালেঞ্জ সমূহ,
তা উত্তরণের কৌশল ও আগামী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে
দুর্নীতি বিরোধী শপথ নেন এবং সম্মিলিত ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে
তোলার প্রত্যয় ব্যক্ত করেন। খুলনা নগরীর অনতিদূরে অবস্থিত অরণ্য ইকো গার্ডেন এ আয়োজিত
আজকের এই সভায় সভাপতিত্ব করেন সনাক-খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা, স্বাগত বক্তব্য
রাখেন সহ সভাপতি রমা রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন টিআইবি এর খুলনা ক্লাস্টার কোঅর্ডিনেটর
জনাব মোঃ ফিরোজ উদ্দিন। উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য রীনা
পারভীন। খবর; বিজ্ঞপ্তির