দিঘলিয়া থানা এলাকা হতে গাঁজাসহ ২ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে দিঘলিয়া
থানা এলাকা হতে ১ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য
গাঁজাসহ ২ জন গ্রেফতার।

খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ একটি দল গতকাল রাত ১১ টা ৫ মিনিটের দিকে দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান
পরিচালনাকালে দিঘলিয়া
থানাধীন সেনহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্টার ২ নং গেট বাজারের
জনৈক লিপুর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে
মোঃ শাহিদুল মোল্যা (৪৫), পিতা- মৃত ধলা মোল্যা, সাং-হাজিগ্রাম, ২।
মোঃ ইদ্রিস মোল্যা (৬৭), পিতা- মৃত সুলতান মোল্যা, সাং-চন্দনীমহল, উভয়
থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফয়ারকৃতদের কাছ থেকে সর্বমোট ১ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা
উদ্বার করা হয়। এ সংক্রান্তে দিঘলিয়া
থানায় এজাহার দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, আসামী শাহিদুল মোল্যা এর নামে
মাদক আইনে মামলা রয়েছে।