গত মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার সাহেবের আবাদ গ্রামে বেনীমাধব হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় প্রাঙ্গণে আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুইশতাধিক সুপারির চারা বিতরণ ও দাতব্য চিকিৎসালয় প্রাঙ্গণে চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার দাকোপ মোঃ আসমত হোসেন ও আয়োজক, ২০১১ সালে খুলনা বিভাগীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাসুদ মাহমুদ। বৃক্ষপ্রেমী ও দাতব্য চিকিৎসালয়ের সিনিয়র সহ-সভাপতি মাসুদ মাহমুদের সভাপতিত্ব্ েএ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাকোপ মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপ্পন বিশ^াস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার খান্দার, বাজুয়া এস এন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি রায়, জমিদাতা ও সাধারণ সম্পাদক ডা. বেনীমাধব বিশ^াস, ডা. কৃষ্ণপদ রায়, ডা. প্রফুল্ল কুমার গাইন, ডা. প্রশান্ত কুমার রায়, ডা. অশোক তরু চক্রবর্তী, শিক্ষক কনিকা সরকার প্রমুখ। অনুষ্ঠানে কাঁকড়াবুনিয়া ও চুনকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বেনীমাধব হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির