দক্ষিণ টুটপাড়া নিবাসী মোঃ শরীফের ইন্তেকাল 

প্রতিবেদকঃ

নগরীর খুলনার দক্ষিণ টুটপাড়া নিবাসী মোঃ শরীফ ওরফে লাল গতকাল বুধবার(৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিলাহি রাজিউন । তার বয়স হয়েছিল ৫০ বছর।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মরহুম শরীফ বেলা ৩ তিনটার দিকে নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল এশার পর স্থানীয় মসজিদে জানাজা শেষে টু্টপাড়া কবরস্থানে দাফন করা হয়।