নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান।
সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান রহমান।
তারেক রহমানের ভোট কেন্দ্রে আসাকে ঘিরে সেনাবাহিনীর, পুলিশের ছিল নিরাপত্তা ব্যবস্থা।
তিনি এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি পক্ষে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের ভোটদান উপলক্ষ্যে এই কেন্দ্র ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণ। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম, বিদেশি পর্যবেক্ষকদের নজর ছিল এখানে।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিগত ১৭ বছর লন্ডনের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। আর ওই বছরের ২৭ নভেম্বর ভোটার হন তিনি।