তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে আইনগত বাধা নেই

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে আর কোনো আইনগত বাঁধা রইল না।
তারেক রহমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছিল হাইকোর্ট। বিষয়টি নিয়ে রুলও জারি করেছিল আদালত। এ সংক্রান্ত মামলাটির পিটিশনার মামলাটি আজ খারিজ ( ডিসচার্জ ফর নন-প্রসিকিউশন) করে নিয়েছেন।অনলাইন।