বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
শিল্পনগরী খালিশপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায় এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। খবরঃ বিজ্ঞপ্তির