নিউজ ডেস্কঃ
ঢাকার তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
তবে এ ঘট্নায় কেউ হতাহত হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।
“রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।”
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অনলাইন।