ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
আমরা ঢাকার কোনো খোলা রাস্তাঘাটে কাউকে সমাবেশের অনুমতি দিতে পারি না। তবে খোলা মাঠ হলে বিবেচনার বিষয় থাকে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের অনুমতি প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেছেন ।
বিএনপির সমাবেশ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেছেন, ‘তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করতে পারে।’
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী দলটি আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ করে। তথ্যঃ অনলাইন।
গণসমাবেশের ধারাবাহিকতায় এবার সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীতে।
তবে এবার দলটির ঘোষিত ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে এরই মধ্যে আপত্তি আসে ক্ষমতাসীনদের কাছ থেকে। পাশাপাশি ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের পছন্দের ভেন্যুর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানকে বিএনপির জন্য বরাদ্দ দেয়।